ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সন্ধ্যায় ভিক্ষুক মুক্তকরণ বিষয়ক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্নয়ক আবুল কালাম আজাদ জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন। তিনি বলেন ,সরকার ২০১৮ সালের মধ্যে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জানান ,ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলায় ২ হাজার ৯৫৪ জন ভিক্ষুক রয়েছে। ভিক্ষুকমুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও সুলতান ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।
কনফারেন্সে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,জেলাপরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আলীম, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা পর্যায়ের কর্মকর্তা,উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/রাফাত