ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪২

 
ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে এক জামায়াত নেতাসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি শেখ জানান, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে রবিবার রাত থেকে সেমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ১৫ জন, শৈলকুপা থেকে ৬ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন, মহেশপুর থেকে ৬ জন, কালিগঞ্জ থেকে ৯ জন ও কোটচাঁদপুর থেকে এক জামায়াত নেতাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কাউছার