ঝিনাইদহে মাজহারুল ইসলাম নামে এক চিকিৎসক পরিচয়ধারী প্রতারকের ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে- শহরের গোরস্থানের সামনের দীপশিখা অর্নিবাণ চক্ষু ক্লিনিকে এক প্রতারক দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতরণা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/কাউছার