ময়মনসিংহে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৭

 
ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটার দিকে এ অভিযান শুরু হয়।
 
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব-১৪ এর একটি দলও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।