নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে খোরশেদ আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কদিমচিলান গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ওমর আলী মালিথার পুত্র।
ওমর আলী মালিথা জানান, খোরশেদ বাড়ির পাশের পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করছিল। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।