মাগুরায় ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরায় ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
সোমবার দুপুরে মাগুরার শালিখার দীঘলগ্রাম থেকে পুলিশ এ গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশ উপজেলার দীঘল গ্রামের মাদক ব্যবসায়ী সিদ্দিক বিশ্বাস বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে রাখা তিনটি ড্রামে থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজা রাখার দায়ে সিদ্দিক বিশ্বাস ও তার স্ত্রী নাহার বেগমকে গ্রেফতার করে। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।