চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় 'লার্ণি এন্ড আর্ণি স্টাডি গ্রুপ (এলইডিপি)'র চট্টগ্রাম শাখার উদ্যোগে ডিজিটাল মার্কেটিং কোর্সের ৪৩৩তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান সোমবার বিকেলে বার আউলিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ ফিজনূর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলইডিপি‘র তাহসিন। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের লোহাগাড়া শাখার ম্যানেজার মো. আলমগীর হোসাইন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প্রত্যেক তরুণকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে সোনার বাংলা গড়ার দায়িত্ব এ তরুণদেরই।
ইত্তেফাক/রাফাত