'ভূমি সম্পর্কে নিজে জানুন অপরকে জানান' এ স্লোগান নিয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসে সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বেনাপোল ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেবা ক্যাম্পের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুর ওয়াদুদ, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা ও সাধারণ জনগণ।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুস সালাম বলেন, সেবা ক্যাম্পে নামজারীর আবেদন জমা নেওয়া হবে এবং তাৎক্ষনিক ভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেবা ক্যাম্পে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে এবং অর্পিত সম্পত্তির লিজ নবায়ন পূর্বক দাখিলা নেওয়া যাবে।
ইত্তেফাক/রাফাত