২০১৬ সালের জেএসসি পরীক্ষায় কাজী ফারজানা ইয়াসমীন রচনা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
২০১৩ সালেও সে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সানরাইজ পাবলিক স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। তার পিতা সাংবাদিক কাজী শাহজাহান সবুজ দৈনিক ইত্তেফাক ও জিটিভি‘র বেনাপোল প্রতিনিধি এবং মাতা কাজী ফেরদৌসী বেগম একজন গৃহিণী।
তার কৃতিত্বের জন্য বেনাপোল সানরাইজ পাবলিক স্কুলের সকল শিক্ষকের সহযোগিতার কথা স্মরণ করেন সে। রচনা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
ইত্তেফাক/রাফাত