সাঁথিয়ায় ঘূর্ণিঝড়ে ৪ শতাধিক ঘর লণ্ডভণ্ড

পাবনার সাঁথিয়ায় সোমবার সন্ধ্যায় প্রচণ্ড বেগে আসা ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। দুই শতাধিক পরিবারের চার শতাধিক ঘর লণ্ড ভণ্ড। শিশুসহ আহত ১০। বিদ্যুত বিছিন্ন তিন ইউনিয়ন। উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
জানাযায়, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর, মিয়াপুর, দাতালপুর, পাইক পাড়াসহ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। এতে এলাকার প্রায় ১০ জন নারী ও শিশু আহত হয়েছে। রসুলপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে জলি (৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদেরকে স্থানীয় ভাবে চিকিত্সা দেয়া হচ্ছে। বাড়ির ও রাস্তার বড় বড় গাছ ভেঙে বিদ্যুত সংযোগসহ ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের পল ভেঙে ও তার ছিড়ে প্রায় তিনটি ইউনিয়নের ৫০টি গ্রাম বিদ্যুত বিহীন রয়েছে। ঘূর্ণি ঝড়ে ক্ষতি গ্রস্ত ২ শতাধিক পরিবারের ৫শতাধিক সদস্য ওই দিন রাত থেকে খোলা আকাশের নিচে রয়েছে। তাদের মাথা গুজার ঠাঁই নেই। রাত থেকেই রান্না বন্ধ থাকায় এ পর্যন্ত তারা অনাহারে রয়েছে। সোনাই মোলালা, আব্দুর রহমান, শামসুর রহমান, খলিলুর রহমান, আ: রশিদসহ অনেকে জানান,তাদের বাড়ি ঘরের কোন চিহূ নেই। মুহুর্তের ঝড়ে সব শেষ হয়ে গেছে।
 

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনছুর আলম পিনচু, গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।