বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের পারভেজ (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল আটটার দিকে পুলিশ তার লাশ একই থানার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম বলেন, সোমবার ছেলেটি স্কুল নিয়ে বাড়িতে যান। মঙ্গলবার সকালে এসে দেখি ছেলেটির লাশ বিদ্যালয়ের সেপটি ট্যাংকির উপরে পড়ে রয়েছে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কি কারণে ছেলেটির এঘটনা ঘটেছে তা নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি তিনি।
পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, ময়নাতদন্তের পর বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। হত্যার বিভিন্ন আলামত স্কুলের ছাদ থেকে জব্দ করা হয়েছে।