দিনাজপুরের হিলি সীমান্তে মঙ্গলবার ভোরে দেড় কোটি টাকা মূল্যের চোরা পথে আসা ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি।
বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আবু নাসের বলেন, বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইমতিয়াজ আহম্মেদ চৌধুরীর নির্দেশক্রমে তার (আবু নাসের) নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে সাত লাখ ২০হাজার পিচ ভারতীয় ডিক্সন, প্যাকটিন ও নিউসিক ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ট্যাবলেটগুলোর অানুমানিক মূল্য এক কোটি ৬৪লাখ টাকা।