নারায়ণগঞ্জে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

 
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নগর ডৌকাদী গ্রামে মফিজ উদ্দীন (৩৪) নামে এক রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
পুলিশ মঙ্গলবার বিকালে বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
 
আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ওই গ্রামের আ. আলীর ছেলে মফিজউদ্দীন সোমবার রাতে গাজীপুরা গ্রামে যায়। সেখানে জনৈক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার তার স্ত্রী ও পরিবারের লোকজন তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসতে যান। কিন্তু গাজীপুরা গ্রামে না পৌঁছাতেই তারা মফিজউদ্দীনকে গাজীপুরায় নৌকায় অসুস্থ অবস্থায় দেখতে পান। কিছুক্ষণ পড়ে নৌকার মধ্যেই তার মৃত্যু হয়।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন আরো জানান, মফিজ এর মৃত্যু বিষ পান জনিত কারণে হতে পারে। তবে সে নিজে বিষ পান করেছে নাকি তার কথিত প্রেমিকা তাকে বিষ পান করিয়েছে এ ব্যাপারে কিছুই জানা যায়নি।