সালথা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

 
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
 
৩০মার্চ স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান এর বিরুদ্ধে মামলার অভিযোগত্রটি গত ২০১৬ সালের ২২আগস্ট আদালত কর্তৃক গৃহীত হয়েছে। একারণে তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপস্থি বলে সরকার মনে করেন। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধিত) আইন ২০১১ এর ১৩ খ (১) ধারা অনুসারে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 
প্রসঙ্গত, গত ২০০৮সালের ২১মার্চ ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন আলমকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২২ মার্চ লিটনের ভাই শাহ আলম বাদী হয়ে মো. ওহিদুজ্জামানসহ ৩৩জনকে আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা করেন। ওই সময় ওহিদুজ্জামান ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১৪সালে বিএনপির মনোনয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।