কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে দুই স্কুলছাত্র।
তারা হলো- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জোবায়ের সুলতানের ছেলে মো. রাব্বী (৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে গিয়াস উদ্দিন (৮)।
তারা দু'জনেই কক্সবাজার শহরের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। রাব্বী ওই স্কুলের দ্বিতীয় শ্রেণি এবং গিয়াস উদ্দিন তৃতীয় শ্রেণিতে পড়ত।