বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে মঙ্গলবার রাতে ভারত থেকে অবৈধভাবে আসা দুইটি পিস্তল ও তিনরাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোনো অস্ত্র চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা।
২১ বিজিবি‘র পুটখালী ক্যাম্প কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ি- অস্ত্র ব্যবসায়ীরা চোরাপথে ভারত থেকে অস্ত্র নিয়ে ভারতের পশ্চিম বঙ্গের বনগা থানার আংরাইল বর্ডার হয়ে বাংলাদেশের বেনাপোল পুটখালী সীমান্তের উত্তর পাড়া দিয়ে প্রবেশ করবে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অবস্থান নেয়া হয়। অস্ত্র ব্যবসায়ীরা বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে ধাওয়া করা হয়।
এ সময় তাদের হাতে থাকা একটি ব্যাগ ফেলে তারা ভারত সীমান্তর দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে থেকে দুইটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কাউছার