সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন আমীরসহ আটক ৩৮, ককটেল ও ইয়াবা উদ্ধার

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রহিমসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আশাশুনি থেকে পরিত্যাক্ত অবস্থায় দুইটি ককটেল ও কলারোয়া থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১২জন, কলারোয়া থানা থেকে আটজন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা পাঁচজন, শ্যামনগর থানায় চারজন, আশাশুনি থানা দুইজন, দেবহাটা থানায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে আটক করা হয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কাউছার