মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রাম থেকে জামায়াত ইসলামীর ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে ঐ গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। গোপন বৈঠককালে তাদের আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সদর উপজেলার টেংরামারি গ্রামে জামায়াতের গোপন বৈঠক চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ঐ গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করা হয়।
পরে সেখান থেকে বেশ কিছু ইসলামী বই উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। আটককৃতদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বুধবার তাদের আদালতে হাজির করা হবে।
ইত্তেফাক/কাউছার