কাউখালীতে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠান

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে এস বি সরকারি বালিকা বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে।
 
কাউখালীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার সকালে বিদ্যালয়ে মাঠে এ শপথ গ্রহণ হয়।
 
বাক্য পাঠ করান বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী নাদিরা নীরা। পরে উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, সদস্য প্রভাষক জগদীশ কুন্ডু, সহকারী শিক্ষক আ. হালিম, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা মন্ডল প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, দুর্নীতি ক্যান্সার রোগের মত। ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয় তেমনি দুর্নীতিরও মূল উৎপাটন করতে হবে।
 
শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, তোমরা আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। তোমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দুর্নীতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।