গাইবান্ধায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে বুধবার বিকেলে বজ্রপাতে মোছা. আলেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।
 
নিহত আলেয়া বেগম একই ইউনিয়নের তিনথোপা গ্রামের আব্দুল আলিম মোল্লার স্ত্রী।
 
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জানান, বৃষ্টির মধ্যে আলেয়া বেগম ওই এলাকার একটি জমিতে ভুট্টা তুলতে ছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ইত্তেফাক/জামান