চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

 
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
নিহতরা হলেন, মো. পেয়ারুল ইসলাম (৬০) ও নারায়ণ (২৫)। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল এলাকায় সিএনজি ও বাসের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন পেয়ারুল ইসলাম। হাসপাতালে নেয়ার পথে মারা যান নারায়ণ। আহত তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস চালক মো. আলমগীরকে (৩০) স্থানীয়রা আটক করে রাখে।
 
এ ঘটনার সত্যতা স্বীকার করেন মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর।
 
ইত্তেফাক/জামান