শাহজাহানপুর রেলওয়ে ময়দানে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে। ২১ নভেম্বর বুধবার উক্ত মিলাদুন্নবী (স.) এর অনুষ্ঠানে লাখো ভক্ত আশেকান ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন। এ দিন সকাল ৯টায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের আসন গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এর আগের দিন রাতেই সারাদেশ থেকে মাইজভান্ডারী ভক্ত আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানগণ রেলওয়ে ময়দানে জমায়েত হতে থাকেন। পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগেই শাহজাহানপুর রেলওয়ে ময়দান ও এর আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর আওলাদে রাসুল (স.) শাহসুফী আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ নূরুল বশর আল- হাছানী মাইজভান্ডারী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি