বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাক উল্টে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাক উল্টে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।  রোববার দুপুরে  শহরের এরুলিয়া হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সদর উপজেলার শাখারিয়া বাড়ইপাড়ার রাজিব প্রামাণিকের ছেলে ট্রাকের সহকারী পাভেল মিয়া (২০), একই এলাকার আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। 
 
আহতরা হলেন- একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে নিলু ইসলাম (৩০) ও মজনু প্রামাণিকের ছেলে শাকিল (২৫) প্রামাণিক।  তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়।
 
ছিলিমপুর টাউন ফাঁড়ির (টিএসআই) বাবু আশুতোষ জানান, নওগাঁ থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি