থাইল্যাণ্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম বলেছেন, ধর্ম নিরপেক্ষ ও সহনশীল সংস্কৃতি হলো বাঙালির সংস্কৃতি।
পয়লা বৈশাখ শুক্রবার সকালে ব্যাংককে অনুষ্ঠিত বাংলা নববর্ষের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্ষবরণে বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের থাইল্যান্ড দূতাবাস। দূতাবাস প্রঙ্গণ বিভিন্ন ভাস্কর্য ও প্রতীক দিয়ে সাজানো হয়। শিশুদের জন্যে রাখা হয় মেহেদি কোণ। আল্পনায় সাজানো হয় সড়ক। একইসঙ্গে বর্ণিল সাজে বাংলা নববর্ষকে উদযাপন করা হয়।
এসময় অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, রজনীকান্ত দাস, রাধা রমন দাস, বিজিত লাল দাস ও লালনের গানসহ বিভিন্ন ঐতিহ্যবাহী গান পরিবেশন করে শিল্পীরা।
IMG0
রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, অসাম্প্রদায়িক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু লড়াই করেছেন। বাঙালির অধিকার ও মুক্তিযুদ্ধের প্রগতিশীল মূল্যবোধ প্রতিষ্ঠায়ও তিনি সংগ্রাম করেছেন। এ সময় বাংলা নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে ঘোষণা করায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
ইত্তেফাক/পাভেল