বিশ বছর আগে নির্মিত ব্রিজের অ্যাপ্রোচের কাজ আজো হয়নি

জেলায় বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পালবাড়ী গোডাউন খালের ওপর নির্মিত ব্রিজের দুই পাশের ঢালের বেহাল অবস্থা তৈরি হয়েছে। ২০ বছর আগে ব্রিজটি নির্মাণ হওয়ার পর ঠিকাদার ফেলে রাখা ব্রিজের পাশের ঢালের অ্যাপ্রোচ সংযোগ সড়কে কাজ না করে ইটের খোয়া ফেলে রাখায় পথচারীদের চলাচল করতে এমনকি কলসকাঠী বাজারে আসতে নানা সমস্যার সৃষ্টি হয়। ফেলে রাখা খোয়া ও বালুর ধুলা বাতাসে উড়িয়ে আশপাশে দোকান ও বাড়ি-ঘর লাল রং ধারণ করেছে।

কলসকাঠী ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক তালুকদার মনু জানান, ব্রিজটি নির্মাণ হওয়ার পর থেকেই ঠিকাদার এ অবস্থায় ফেলে রাখে। পরে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে ব্রিজের দুই পাশে গাইড ওয়াল করে অ্যাপ্রোচ সংযোগ সড়ক তৈরি করা হয়। এদিকে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার যুগাল কৃষ্ণ মণ্ডল ব্রিজের বিষয়টি জেনেছেন। তিনি বেশ কিছুদিন আগে বাকেরগঞ্জ যোগদান করেছেন। ব্রিজের ঢালের অবস্থা খারাপ—অচিরেই সংস্কার করার জন্য তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা না হলে এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং পথচারীদের, বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের দুর্ভোগে পড়তে হবে।

ইত্তেফাক/নূহু