মার্কিন ডলার ও ভারতীয় রুপিসহ ৪ যাত্রী গ্রেফতার

 
বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বুধবার ২১ হাজার ৩শ মার্কিন ডলার ও সাড়ে ৮ লাখ ভারতীয় রুপিসহ চারজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- জামাল হোসেন, কবির খান, বরকত হোসেন ও উজ্জল হোসেন।
 
বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক সাদিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা পরিদর্শক  চাঁদ মাহমুদসহ কয়েকজন  সদস্য ওই চারজনকে কড়া নজরদারিতে রাখেন। 
 
সকাল সাড়ে ৮টার দিকে ভারত থেকে বাংলাদেশ কাস্টমস তল্লাশি কেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের আটক করে ব্যাগেজসহ শরীর তল্লাশি করা হয়। এ ব্যাপারে শুল্ক আইনে বিভাগীয় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কাউছার