ঝড়ে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে ওয়ার্কশপ ভবন ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান।
শুক্রবার ড. ইয়াফেস ওসমান ঝটিকা সফরে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আসেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. পকৌশলী মঞ্জুরুল হক, সাবেক চেয়ারম্যান ও নিউক্লিয়ার পাওয়ার গ্রিড কোম্পানির উপদেষ্টা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা ড. সৌকত আকবর, সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি এখানে এসেছি। ওয়ার্কশপ ভবন টিন ও এ্যঙ্গেল দিয়ে তৈরি। এ ঘটনায় আমাদের সরকারের কোন ক্ষতি হয়নি।’