সন্ধ্যায় জাপান সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী

আজ সন্ধ্যায় জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাপানের শিল্প নগরী ইয়োকোহামায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-র ৫০তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিবেন অর্থমন্ত্রী। মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজি শফিকুল আজম অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফর শেষে আগামী ৯ মে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বাসস।

ইত্তেফাক/ইএইচএম