চলতি বছর এসএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের মোট ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২২ জন জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া দু’জন শিক্ষার্থী এ-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন এবং এ গ্রেড পেয়েছে একজন, ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে, মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জনই জিপিএ-৫ পেয়েছে, রাজশাহী ক্যাডেট কলেজে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে, সিলেট ক্যাডেট কলেজে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে, রংপুর ক্যাডেট কলেজে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ পেয়েছে, বরিশাল ক্যাডেট কলেজে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই জিপিএ-৫ পেয়েছে, পাবনা ক্যাডেট কলেজে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই জিপিএ-৫ পেয়েছে, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জনই জিপিএ-৫ পেয়েছে, কুমিল্লা ক্যাডেট কলেজে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে, ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন জিপিএ-৫ পেয়েছে, এবং এ-গ্রেড পেয়েছে একজন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।
ইত্তেফাক/ইউবি