পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের জায়দা খাতুন (৬৫) নামে এক নারী খুন হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। তিনি মৃত ময়েজ মেম্বরের দ্বিতীয় স্ত্রী।
গ্রামবাসীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে জায়দা খাতুন তার বিল্ডিং এ বারান্দার গ্রিল ও ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। শুক্রবার সকালে প্রতিবেশি এক নারী ডাকাডাকি করে সারা না পেয়ে এগিয়ে যেয়ে জায়দা খাতুনের ঘরের গ্রিল ও দরজা খোলা দেখতে পান। তিনি ঘরে ঢুকে দেখেন, গলায় পরনের কাপড় পেচানো জায়দার নিথর দেহ বিছানায় পড়ে আছে। আলমারি ও সোকেজের তালা ভাঙ্গা ছিল আর কাপড়-চোপড় ছড়ানো ছিটানো ছিল।
পুলিশের ধারণা, দুস্কৃতিকারীদের কেউ সন্ধ্যা রাতেই ঘরে ঢুকে লুকিয়ে ছিল।
ইত্তেফাক/কেকে