খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত

 
খাগড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি ও ১৫টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ১৪টি দোকানের মালিক। 
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২ দিকে মহালছড়ি বাজারের চট্টগ্রাম গাড়ি স্টেশনের পাশে এক দোকানে আগুন লাগে। আর এ থেকে অন্যান্য দোকানগুলিতে আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। মহালছড়ি বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসেন স্থানীয় জনগণ ও মহালছড়ি জোনের সেনাবাহিনী। 
 
সেনাবাহিনী ও স্থানীয়দের ৩/৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে সঠিক কেউ বলতে না পারলেও  চায়ের দোকানের ভুষির চুলা থেকে এ আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। 
 
ইত্তেফাক/কেকে