গোপালগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বজ্রপাতে মো. লুৎফর রহমান শেখ (৪৫) নামে এক কৃষক নিহত ও দুইজন আহত হয়েছেন।
 
আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের শালুখা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। লুৎফর রহমান বাগেরহাট জেলার মংলা উপজেলার সাবেরমেদ গ্রামের রোকা শেখের ছেলে।
 
টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল কবির জানান, সকালে লুৎফর রহমান শেখসহ বেশ কয়েকজন শ্রমিক সলুখা গ্রামের একটি ক্ষেতে ধান কাটছিলেন। বৃষ্টির মধ্যে বজ্রপাতে লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুই ধানকাটা শ্রমিক।