পাবনার আটঘরিয়ার হিদাশকোল গ্রামে সাদেক আলী (৫৫) নামের এক কৃষককে বাড়ি থেকে ধরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাদেক আলী উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাশকোল গ্রামের তায়জাল প্রামানিকের ছেলে। আজ শনিবার সকালে হিদাশকোল বিল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় সাদেককে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ হিদাসকোল বিলের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা মৃতদেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো জানায়, কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের সদস্যদের দাবি, বাড়ি থেকে ধরে নিয়ে তাকে হত্যা করা করে ফেলে রাখা হয়েছে।
ইত্তেফাক/কেকে