শেখ হাসিনা ছাড়া দেশের ভাগ্য উন্নয়নের কথা কেউ ভাবেনা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশ যখন উন্নতির দিকে যাচ্ছে তখন একটি দল উন্নয়নের বিরোধীতা করতে থাকেন। আর শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার সরকার ছাড়া দেশের ভাগ্য উন্নয়নের কথা কেউ ভাবেনা। দেশকে আরো এগিয়ে নিতে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।
 
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কসবা পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দু রউফ রব্বান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর সরকার। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ প্রমুখ।
 

ইত্তেফাক/এএম।