সীতাকুণ্ডে ইয়াবাসহ যুবক আটক

 
সীতাকুণ্ডে একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ একজনকে আটক করেছে। 
 
জানা যায়, আজ শনিবার ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ছালেহ আহম্মদ পাঠানের নেৃতত্বে পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়স্থ জোড়আমতল ঘোড়ামারা এলাকায় চট্টগ্রামমূখী একটি হানিফ পরিবহনকে থামিয়ে তল্লাশি চালান। এতে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে হাবিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তির কাছ থোকে এক হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত হাবিবের বাড়ি দিনাজপুর জেলাধীন শরণখোলা থানায়। 
 
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ইয়াবা বহনকারীকারী হাবিবকে এক হাজার পিস ইযাবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্যর আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে