আহসানউল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী রবিবার

 
বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা সাবেক এমপি শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎ বার্ষিকী আগামীকাল রবিবার। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
 
কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ গ্রামে আহসানউল্লাহ মাস্টারের কবরে ফুল দেওয়া ও শ্রদ্ধা নিবেদন করা। এ ছাড়া মিলাদ ও দোয়া  মাহফিল, খাদ্য বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
 
উল্লেখ্য, ২০০৪ সালের ৭মে একদল সন্ত্রাসী টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আহসান উল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। ২০০৫ সালের ১৬ এপ্রিল শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় হয়। রায়ে ৩০ জন আসামির মধ্যে দু'জনকে বেকসুর খালাস দেয়া হয়। প্রধান আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২জনকে ফাঁসির রায় ঘোষণা করা হয়। ছয়জনকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়।
 
ইত্তেফাক/জামান