সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের অভিযানে ৫০জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭জন, কলারোয়া থানা ছয়জন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা সাতজন, শ্যামনগর থানা পাঁচজন, আশাশুনি থানা পাঁচজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান