সুন্দরবনে 'বড় ভাই' বাহিনীর দুই দস্যু আটক

 
সুন্দরবনের বড় ভাই বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের জুংড়া খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের আবু তালেব শেখের পুত্র মো. খলিলুর শেখ ওরফে রাঙ্গা মিয়া ও একই এলাকার কালিকাপ্রসাদ গ্রামের মৃত কাওছার আলী মোল্লার পুত্র মো. নজরুল ইসলাম মোল্লা।
 
র‌্যাব-৮ বিজ্ঞপ্তিতে জানায়, সুন্দরবনের দস্যুপ্রবণ এলাকায় অভিযানকালে সশস্ত্র বড় ভাই বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই দু'জন জলদস্যুকে আটক করে। এসময় ১টি বিদেশি একনলা বন্দুক, ১টি বিদেশি দোনলা বন্দুক, ২টি বিদেশি কাটা রাইফেল সহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/জামান