চবির তিন ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গ্রেফতারকৃত তিন ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
 
গ্রেফতারকৃতরা হলেন, সদ্য স্থগিত কমিটির সহ সম্পাদক জাহাঙ্গীর রাসেল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দীন ও পাঠাগার বিষয়ক সম্পাদক আবু বকর তোহা।
 
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, 'চবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নগর পুলিশের উপ পরিদর্শক কানু লাল বাদী হয়ে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।'
 
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে চবির দুই নম্বর গেট এলাকা থেকে একটি শটর্গানসহ দুই নেতাকে গ্রেফতার করে। পরে আগের মামলার সঙ্গে জড়িত থাকার কারণে একজনকে গ্রেফতার করে পুলিশ।
 
ইত্তেফাক/জামান