যশোরের চৌগাছায় পরীক্ষা দিতে এসে পুত্র সন্তান জন্ম দিয়েছেন খাদিজা নামের এক এইচএসসি পরীক্ষার্থী। তিনি তরিকুল ইসলাম পৌর কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ও উপজেলার যাত্রাপুর গ্রামের জাফর আলীর কন্যা।
কেন্দ্র সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, ‘৬ মে শনিবার কৃষি শিক্ষা ১ম পত্র বিষয়ের পরীক্ষা দিতে আসেন তিনি। যথারীতি চৌগাছা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার হলে যান। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই প্রসব যন্ত্রণা ওঠে ওই শিক্ষার্থীর। কেন্দ্র সংশ্লিষ্টরা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে শনিবার বিকেলে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন জানিয়েছেন, হাসপাতালে মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন।
ইত্তেফাক/পাভেল