‘রবীন্দ্রনাথ বাংলাদেশে অসম্প্রাদায়িকতার বীজ বপন করেছিলেন’

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রবীন্দ্রনাথ বাংলাদেশের মাটিতে অসম্প্রাদায়িক চেতনার বীজ বপন করেছিলেন। তিনি নিজে মানবতাবাদী ও অসম্প্রাদায়িক চেতনার মানুষ ছিলেন। তার শিল্পীসত্বা ও মানবসত্বা সব ধরনের ঐক্য সম্প্রতির প্রতিষ্ঠার কথা বলেছেন। 
 
সোমবার বিকেলে নওগাঁর পতিসর কাচারী বাড়ি দেবেন্দ্র মঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। 
 
রাষ্ট্রপতি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন দিকপাল ও উজ্জ্বল নক্ষত্র। কবির মানসপটে ছিল শিল্পের পরিশীলতা, আবহ প্রকৃতি, প্রেম আধ্যাতিকতা এবং তাতে সম্মিলন ঘটে বিশ্ব সভ্যতা দর্শন ও বিজ্ঞান। তিনি একাধারে কবি, সঙ্গীতঙ্গ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদও সমাজ সংস্কারক। তিনি কেবল কালের কবি না, সর্বকালের কবি। 
 
তিনি আরো বলেন, বরীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে পূর্ণতা দিয়েছেন। বিশ্ব সমাজের উচ্চ প্রতিষ্ঠা ও মর্যাদা দিয়েছেন। শিল্প সাহিত্যে তার বিপুল অবদান আমাদের সংস্কৃতিরসত্বা এক অপরিহার্য অংশ। রবীন্দ্রনাথ সুবিধাবঞ্চিত বাঙ্গালীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি এদেশের কৃষক মেহনতি মানুষের দূর্দশা গভীর ভাবে উপলদ্ধি করেছেন। কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধন করেন। কৃষকদের মহাজনদের অত্যাচার থেকে রক্ষা করতে তিনি পতিসরে প্রতিষ্ঠা করে কৃষি সমবায় ব্যাংক। 
 
ইত্তেফাক/ইউবি