বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগদিতে চীন যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আগামী রবিবার চীনের বেইজিংয়ে দুদিন ব্যাপী উচ্চপর্যায়ের এই ফোরাম শুরু হবে। বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে দু’দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে চীনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সভাপতি জু সাওশি এর আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ ফোরামে যোগ দিচ্ছেন। এতে ১০০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। তারা দুর্বল ও অস্থিতিশীল বিশ্ব অর্থনীতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন। এ ক্ষেত্রে শক্তিশালী আন্তঃযোগাযোগ ও গভীর সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।
ইত্তেফাক/এএম।