সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তেমনি সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি। কি কারণে এ বিষয়টি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে তা বলতে পারছি না।
আজ বুধবার সুপ্রিম কোর্ট বারের সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বিদায়ী সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মামলায় খালেদা জিয়া কারাগারে বন্দি রয়েছেন। দিন দিন অসুস্থ হয়ে তিনি মৃত্যুর মুখে পড়ে যাচ্ছেন। আমরা তার আশু মুক্তি কামনা করছি।’
ইত্তেফাক/ইউবি