দ্বিতীয়বারের মত এফবিসিসিআই পরিচালক চান্দিনার মুনতাকিম আশরাফ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে দ্বিতীয়বারের মত পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি তনয় মুনতাকিম আশরাফ টিটু। ১৪মে অনুষ্ঠিত ২০১৭-২০১৯ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনে মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ থেকে ১১নং ব্যালটে মুনতাকিম আশরাফ টিটু ১৯০৫ ভোটের মধ্যে ১১০৫ ভোট পেয়ে ৫ম স্থান অধিকার করেন।
 
মুনতাকিম আশরাফ টিটু ব্যবসায়িক জীবনে চান্দিনা ফার্মল্যান্ড এন্ড কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালকসহ অসংখ্য ব্যাবসায়ী প্রতিষ্ঠানের পরিচালক। রাজনৈতিকভাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি।