ব্যাংক এশিয়া প্রশিক্ষণ ও উন্নয়ন ইনষ্টিটিউট আয়োজিত ‘এজেন্ট ব্যাংকিং কর্মকান্ড এবং পরিচালনা পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ কোর্সে বৃহস্পতিবার শুরু হয়েছে।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী রাজধানী ঢাকার লালমাটিয়াস্থ প্রশিক্ষণ ভবনে কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মোঃ আজহারুল ইসলাম, ভিপি ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আহসান উল আলম, ভিপি ও ব্যাংকের লালমাটিয়া শাখা প্রধান জনাব গোলাম গাফফার ইমতিয়াজ চৌধুরী, এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (প্রশিক্ষণ) সুজিত কুমার সেন ও এ্যাসিসট্যান্টভাইস প্রেসিডেন্ট (এজেন্ট ব্যাংকিং) জনাব মোহাম্মদ জসিমউদ্দিন।
ইত্তেফাক/রেজা