শাবিতে প্রথমবারের মত আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন

দেশের প্রথমবারের মত আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মেলনের কনভেনর ও স্কুল অব এপ্লাইড সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন অধ্যাপক ড. এ এম এম মোকাদ্দেস এবং সম্মেলনের সদস্য সচিব ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম।
 
লিখিত বক্তব্যে অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম বলেন, আগামী ৬ এপ্রিল ভারতের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ১৬জন উপাচার্য/আচার্য এবং বাংলাদেশের ৮ জন উপাচার্যদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মত ‘আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন’ আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। সম্মেলনের ‘দ্যা কনভেনশন’ সেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শাবি উপাচার্য। 

আরো পড়ুন: প্রধান শিক্ষককে জুতা দিয়ে পেটালেন শ্রমিক লীগ নেতা

আমরা আশা করছি দেশে প্রথমবারের মতো আয়োজিত এ ধরণের কনভেনশনে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সর্বশেষ শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা প্রশাসনিক কার্যক্রমের তথ্য মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হবে।

ইত্তেফাক/অনি