হিমাচলের মূখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাই কমিশনারের সাক্ষাৎ

গতকাল বুধবার বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী হিমাচলের মূখ্যমন্ত্রী শ্রী বীরভদ্র সিংয়ের শিমলা কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি অনুবাদের একটি বই তুলে দেন বিভদ্র সিংয়ের হাতে।

বই হাতে পেয়ে মি. সিং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ায় যোগ্য নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

ভারপ্রাপ্ত মূখ্য সচিব মি. তরুন শ্রীধর, প্রধান উপদেষ্টা টি.জি. নেগি এবং বিশেষ সচিব আশ্বিনী শর্মা এ সময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু