কানাডায় বিরোধী দলের নতুন নেতা অ্যান্ড্রু সিয়ার

হাউস অব কমন্সের প্রাক্তন স্পিকার অ্যান্ড্রু সিয়ার কানাডিয়ান পার্লামেন্টের বিরোধী দল কনজারভেটিভ পার্টি অব কানাডার নতুন নেতা নির্বাচিত হয়েছেন। 
 
সম্প্রতি টরোন্টোতে এক কনভেনশনে তার প্রতিপক্ষ ম্যাক্সিম বারনিয়ারকে হারিয়ে তিনি এ নতুন পদে অভিষিক্ত হন।
 
৩৮ বছর বয়সী দলের সবচেয়ে কম বয়সী এই নেতা কানাডার ২০১৯ সালের জাতীয় নির্বাচনে দলের নেতৃত্ব দিবেন। অ্যান্ড্রু ১৯৭৯ সালের ২০ মে অটোয়ায় জন্ম গ্রহণ করেন।
 
ইত্তেফাক/এমআর