চীনে একটি কিন্ডারগার্ডেনের বাইরে বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। দেশটির পুলিশ শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বিস্ফোরণে হামলাকারী নিজেও নিহত হয়েছে।
IMG0
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ২২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক যুবক পূর্বাঞ্চলীয় শহরের ফেংজিয়ানে কিন্ডারগার্টেনটির কাছে একটি ঘর ভাড়া নিয়েছিল, বৃহস্পতিবার সেখানেই বিস্ফোরণটি হয়।
IMG1
কয়েকটি চীনা সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৫ টায় যখন অভিভাবকরা শিশুদের স্কুল থেকে নিয়ে যাচ্ছিলেন তখনই প্রবেশ পথে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, অনেক নারী এবং শিশু রাস্তায় পড়ে আছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৫ জন। এএফপি।
ইত্তেফাক/সেতু