উত্তর চীনে অগ্নিকাণ্ডে নিহত ৫

চীনের উত্তরাঞ্চলীয় পার্বত্য হেবেই প্রদেশের এক এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত ও অপর একজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার বার্তা সংস্থা সিনহুয়াকে এ খবর জানায়।
 
কিননহুয়াংদাও নগরীর হাইগাং জেলার পিংদিঙ্গিয়ু গ্রামে বৃহস্পতিবার বিকেল ৩ টা ২৬ মিনিটে আগুন লাগে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত চলছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু